হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ছবি: আমার দেশ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ১৩ মাসের এক শিশুকন্যা সাফা মারা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে শিশুটি মারা যায়। মৃত সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আট শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাঁড়াল।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ১৩ মাসের ছেলে সায়ফাল মারা যায়।

এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হলো।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েক দিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সে জন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ২৩।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল