হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের হরিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি লুতফর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে শনিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়।

বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে ফরিদপুরে অভিযান পরিচালনা করে লুতফরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী অভিযানের কাজ শেষ করে শনিবার তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রোববার সকালে লুতফর রহমানকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

মামলার নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাসভবনে আয়োজন করা হয় দোয়া ও স্মরণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল।

মামলায় ৮৬ জনের নাম উল্লেখসহ আরও ৫০–৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়, যার অন্যতম আসামি হলেন লুতফর রহমান। মামলার পর থেকে ২০২৪ সালের ৫ আগস্টের পর লুতফর আত্মগোপনে ছিলেন বলে জানান হরিরামপুর থানার ওসি মো. মজিবুর রহমান। তাকে গ্রেপ্তারের মাধ্যমে পলাতক থাকা আলোচিত মামলার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর