হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও সেমিনারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন, সমাজসেবা অফিসার রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এ ভূমি মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা এবং সহজে ভূমি সেবা পাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নানা কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এমপি হানজালার অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী আটক

জমি অধিগ্রহণে লুটপাট, থেমে গেছে ৮৬০ কোটি টাকার কাজ

১২০ টাকায় পুলিশের চাকরি, মানিকগঞ্জে ২৬ জনের স্বপ্নপূরণ

কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, দাবি স্বজনদের

শিবচরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো যুবক

নিকলীতে কাজ শেষের আগেই নদী প্রতিরক্ষা বাঁধে ধস

রাজৈরে চোরাই গাড়ি উদ্ধার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

রাজবাড়ী পৌরসভায় বর্ধিত হারে ট্যাক্স, প্রতিবাদে স্মারকলিপি