হোম > সারা দেশ > ঢাকা

ইটিপি না থাকায় ২ কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

পরিশোধন ছাড়াই তরল বর্জ্য নিঃসারণ

উপজেলা প্রতিনিধি,আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণে ইটিপিতে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য নিঃসারণ করায় দুটি অবৈধ কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলায় পরিচালিত এই অভিযানের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালায়।

অভিযানকালে গির্দা নগরপাড়া এলাকার ‘নিউ আলম ডাইং’ এবং ধুপতারা নগরপাড়ার ‘আব্দুর রব ডাইং’ নামের দুটি প্রতিষ্ঠানের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। এসব কারখানায় ইটিপি ছাড়া তরল বর্জ্য নিঃসারণ করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

এছাড়া এমআর ডাইং বর্তমানে ‘বিসমিল্লাহ টেক্সটাইল’ নামে চালু থাকলেও সেখানে ডাইং বা ওয়াশিং কার্যক্রম না থাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এছাড়া ‘মায়ের দোয়া’ নামের একটি কারখানার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম সহ্য করা হবে না এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর