হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় ফাঁদ পেতে মাদক কারবারি নারীকে আটক

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর পৈক্ষারপারের কন্দু সরকার বাড়ি এলাকায় ক্রেতা সেজে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাসেল সরকারের স্ত্রী মাজেদা বেগমকে (৩৫) আটক করেছে গজারিয়া থানার পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার রাত পৌনে দশটায় দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, “রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আজ আমাদের অফিসার ফোর্স ক্রেতা সেজে তাকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে গজারিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, মাদক প্রতিরোধ করতে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ৮ এপ্রিল দুপুরে গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী একেএম জিয়াউল হক ওরফে মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছিল গজারিয়া থানা পুলিশ।

নিপীড়ক সেই সৎ মায়ের মুক্তির দাবি শিশু জেরিনের

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রূপসায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী নিহত

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল চালক, পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে: জিয়াউদ্দিন হায়দার