হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন, শাশুড়ি আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, নিহতের শাশুড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার শ্রীপুরের বর্মী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে নিহত সুইটি আক্তার নিশির সাথে শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে নুরুল ইসলামের সাথে দেড় বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার মাসের এক মেয়ে জন্ম নেয়। বিয়ের পর জানতে পারেন নুরুল ইসলাম মাদকাসক্ত ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকে মাদকাসক্ত নুরুল ইসলাম সুইটির উপর নির্যাতন করতো। এ ছাড়াও প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকতো। বুধবার রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর জানান।

মৃত্যুর সংবাদ শুনে নুরুল ইসলামের বাড়িতে এসে সুইটির মৃতদেহ দেখতে পায় নিহতের স্বজনরা। পরে পুলিশে খবর দেয়া হলে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় শাশুড়ি জোবেদাকে আটক করে পুলিশ। এখবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় জনতা স্বামী নুরুল ইসলামের দুই বাড়িতে আগুন দেয়। আগুনে দুইটি বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়।

নিহতের লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।

তারেক রহমানের উপহারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা

রাতের আঁধারে ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা নিয়ে গেল চোর

রাতের আঁধারে গোয়ালঘর ফাঁকা করল চোরচক্র, সর্বস্বান্ত কৃষক

কাপাসিয়ায় ভাতিজার শাবলের আঘাতে কৃষকদল নেতা নিহত

পদ্মায় ডুবে নিখোঁজ এমআইএসটির শিক্ষার্থী, আইএসপিআরের বক্তব্য

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফতুল্লা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভায় ভুয়া প্রার্থী আটক

৩ ফেব্রুয়ারি কটিয়াদী যাচ্ছেন জামায়াত আমির