হোম > সারা দেশ > ঢাকা

খোকন দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমানের এপিএস

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস ও শরীয়তপুর- ৩ আসনে দলটির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, খোকন দাস ছিলেন একজন গ্রাম চিকিৎসক, তার জীবদ্দশায় তিনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা খোকন দাসের পরিবারের পাশে রয়েছি এবং যে কোনো মূল্যে তার খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এর জন্য আমরা বিএনপি পরিবার দেশবাসীকে সাথে নিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

রোববার সকাল ৯টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) এর বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি ব্যবসায়ী খোকন চন্দ্র দাস এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এছাড়াও তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে খোকন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্কুল শিক্ষক এনামুল হক, ইউপি সদস্য ইব্রাহিম মাদবর, স্বপন গোলদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

দুই মাস পর কবর থেকে তোলা হলো কৃষকদল নেতার লাশ