হোম > সারা দেশ > ঢাকা

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রোববার রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার সাবেক যুবলীগ নেতা মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন। সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১১টায় ওই বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী এবং জাহাঙ্গীর নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী