হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

উপজেলা প্রতিনিধি, কাল‌কি‌নি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নেতৃত্বে মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জব্দকৃত জাটকা ইলিশ কালকিনি উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জাটকা নিধন রোধ এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

কালিহাতীর বংশাই নদীতে নৌকাডুবি

নারায়ণগঞ্জে কারাগারে বন্দিদের ঈদ উদযাপন

আলফাডাঙ্গায় ছেলের হাতে মা খুন

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত