হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনে কাটা পড়ে দুই সহোদরের মৃত্যু, বাকরুদ্ধ মা-বাবা

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর)

ফরিদপুরের মধুখালীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তামিদ ও তাহিদ নামে দুই সহোদর জমজ শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার আকাশ শেখের সন্তান। তারা এই দম্পতির প্রথম সন্তান ছিল বলে জানা গেছে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন ভূষণা লক্ষণদিয়া রেল ক্রসিং এলাকা অতিক্রম করছিল। এসময় শিশু দুটি অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, এই নির্দিষ্ট রেল ক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে প্রায় প্রতি বছরই ছোট-বড় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয়।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে বারবার দুর্ঘটনা ঘটলেও রেল কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। দ্রুত এই রেল ক্রসিংয়ে গেটম্যান বা নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হলে আজ এই দুই শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না, কোনো মায়ের কোল খালি হতো না।"

দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রেল অধিদপ্তরের (পশ্চিম অঞ্চল) প্রধান কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উত্তেজিত জনতা রেল ক্রসিংয়ে স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার

গ্রেপ্তারের পর থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড

গোপালগঞ্জে ৪ হাজার ৫শ লিটার ডিজেল মজুত,৩০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে ২৭ শিশু হামে আক্রান্ত

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

সিদ্ধিরগঞ্জে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

হুইপের ভাই পরিচয়ে তদবির, হাতেনাতে ধরা পড়ে কারাদণ্ড

কুকুরের গোশত বিক্রির অভিযোগে কিশোর গ্রেপ্তার

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা