হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ড, কোটি টাকার মালামাল ভস্মীভূত

কালিয়াকৈর প্রতিনিধি, (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মণ্ডলপাড়া এলাকায় মঙ্গলবার ভোর ৪টায় তিনটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে সাহরি খাবার সময়ে প্রথমে রফিকের গোডাউনে আগুন লাগে। এ সময় স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সুমন মিয়া ও রশিদের জুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

জুটের গোডাউনের মালিক রফিক জানান, আগুনে আমার প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের মালিকরা কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩