হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে বিপন্ন তক্ষক উদ্ধার, ২ জনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার চেকপোস্ট এলাকা থেকে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত দুই জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানাগেছে, চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় থেকে বিলুপ্তপ্রায় তক্ষক বাস যোগে ঢাকা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়।

আটকৃতরা হলো রংপুর জেলার তারাগঞ্জ থানার ইসমাঈলের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) ও কুমিল্লার সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।

এমই

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫