হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের লাঠিচার্জ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক তাদের বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার সকাল ১০টা থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে পুলিশ দাবি করেছে, তারা পরিস্থিতি সামাল দিতে প্রথমে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও পুলিশের বৈঠক বসে। সেখানে শ্রমিকরা অভিযোগ করেন, '২০২৪ সালের ৯ নভেম্বর কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।' এরপর গত ২৮ ডিসেম্বর মালিকপক্ষ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও কয়েক দফায় তাদের ওয়াদা ভঙ্গ করেন।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ একাধিকবার তারিখ পিছিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে, ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে কারখানা মালিকপক্ষ মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন