হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী বুলেটসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার রাতে বেড়িবাঁধ এলাকায় হাজারীবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, সুইচ গিয়ার, দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাগর ওরফে বুলেট (২০), মো. রবিউল সানি (২০), মো. বাপ্পী (২৫), জীবন ওরফে হৃদয় (২১), মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)।

এ ঘটনায় হাজারীবাগ থানায় গ্রেপ্তার সাতজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু