হোম > সারা দেশ > ঢাকা

জমি নিয়ে বিরোধের জেরে পায়ের রগ কেটে ফেলা শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু সাঈদ মোগল নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই পায়ের রগ কেটে ফেলায় অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।

গতকাল বুধবার সন্ধ্যায় টাকার পঙ্গু হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পরিবারের সূত্র জানায়।

নিহত আবু সাঈদ মোগল শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের বাসিন্দা এবং শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একপর্যায়ে প্রতিবেশী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল আবু সাঈদ মোগলের দুই পায়ের রগ কেটে দেন। শিক্ষকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা এলাকায় আবু সাঈদ মাস্টারের পায়ের রগ কাটার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে র‍্যাবের সহায়তায় অভিযুক্ত মূল দুই আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-১১, নরসিংদী এবং র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— এজাহার নামীয় মোশারফ হোসেন ওরফে স্বপন মোগল (৪৫) এবং কিরন মোগল (৪২)। তারা উভয়েই মৃত মিয়া চাঁন মোগলের ছেলে। তাদের বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামেই।

র‌্যাব জানায়, শিবপুর থানার একটি চাঞ্চল্যকর মামলায় তারা এজাহারনামীয় আসামি। আবু সাঈদ মোগল নামে এক প্রবীণ শিক্ষকের দুই পায়ের রগ কাটার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ও র‌্যাব-১৫-এর যৌথ অভিযানে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে ।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫