হোম > সারা দেশ > ঢাকা

৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দরের ৭৮ কেজি গাঁজাসহ ইউসুফ(২৬) ও তোফান রানা(২৭) নামের দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর এলাকার মৃত মো. মোস্তফার ছেলে ইউসুফ ও রংপুরের বদরগঞ্জ থানাধীন মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. তোফান রানা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছেন।

র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। তারা জব্দকৃত আলামত ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা থেকে এনে বন্দরের মদনপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আনায়ন করে নারায়ণগঞ্জ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিন্বয়কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল