হোম > সারা দেশ > ঢাকা

আফরোজা খানম রিতার পক্ষে আইনজীবীদের গণসংযোগ

মানিকগঞ্জ-৩ আসন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে শহরে ভোট প্রার্থনা করেছেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম-পূর্ণ এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে আইনজীবীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতাকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।

এ সময় আইনজীবীরা আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশ ও জনগণের স্বার্থে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, যেখানে ধানের শীষের বিজয় জনগণের প্রত্যাশা পূরণ করবে।

গণসংযোগ কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. জামিলুর রশিদ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মেজবাউল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় অর্ধশত আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫