হোম > সারা দেশ > ঢাকা

ভ্যান ভাড়া নিয়ে সারা দিন ঘুরিয়ে রাতে হাতুড়ির আঘাত

বোয়ালমারীতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তরিকুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তরিকুল ইসলাম বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের আমির হোসেনের ছেলে। এ ঘটনায় আহত অটোভ্যানচালক সামিউল শেখের ভাই সুমন শেখ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেন।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বোয়ালমারী চৌরাস্তা এলাকা থেকে তরিকুল ইসলাম জাটিকগ্রামে তার ফুফুর বাড়িতে যাওয়ার কথা বলে একটি অটোভ্যান ভাড়া করেন।

তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে তিনি বিকেলজুড়ে চালককে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে বেড়ান। রাত হলে ফেরার পথে বনমালিপুর হয়ে রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের একটি নির্জন স্থানে পৌঁছালে তিনি পেছন থেকে হাতুড়ি দিয়ে চালক সামিউল শেখের মাথায় আঘাত করেন।

আহত সামিউল শেখ জানান, আঘাত করার পর তাকে লাথি মেরে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। তিনি প্রাণপণে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় এক নারীর চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে অটোভ্যানসহ তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

তিনি আরও বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল। আমি চিৎকার না করলে হয়তো আমাকে মেরে ফেলে অটোভ্যান নিয়ে পালিয়ে যেত। তরিকুল আমাদের একই গ্রামের ছেলে। কখনো ভাবিনি সে এভাবে আমার ওপর হামলা করবে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সামিউলের মা বলেন, স্থানীয় মানুষ সময়মতো এগিয়ে না এলে আমার ছেলেকে হয়তো আর জীবিত পেতাম না। অটোভ্যানটি আমাদের নিজের নয়, ভাড়ায় চালায়। ছেলের জীবনই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। আমরা এই ঘটনার কঠোর বিচার চাই।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয়দের সহায়তায় আটক অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এমএইচ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ পায়নি পুলিশ

গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

লৌহজংয়ে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের মানুষের

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দিল বিএনপি নেতা, এলাকা ছাড়ার নির্দেশ

বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

শব্দদূষণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

ফতুল্লায় গ্যাসের অবৈধ সংযোগকালে বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার