হোম > সারা দেশ > ঢাকা

বাধা দেয়ায় ডাকাতদের হামলায় গৃহবধূ নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওরে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামের আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় বাধা দিলে তারা গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, “ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে তারা।”

তিনি জানান, প্রায় ৩০ বছর আগে স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রাশিদার। এরপর জীবিকার তাগিদে তিনি জর্ডান যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। তার গ্রামের বাড়ি কুমুরিয়ায়। তবে সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

তিনি জানান, রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ী গ্রামে তিনি একাই থাকতেন। ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন।

ঘিওর থানার ওসি (তদন্ত) কনিমূর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এনেছি। ঘটনার প্রাথমিক তদন্তকাজ শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত