হোম > সারা দেশ > ঢাকা

সুন্দরবনের অভয়ারণ্য থেকে চার জেলে আটক

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি অভয়ারণ্যের হেতালবুনিয়া ছড়া (হলদেবুনিয়া খাল) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বন বিভাগ জানায়, অভয়ারণ্যে প্রবেশ ও মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও জেলেরা নিয়ম ভেঙে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল কারিমের নেতৃত্বে সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিম অভিযান চালায়। এসময় চার জেলেকে আটকসহ তাদের ব্যবহৃত একটি নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অভয়ারণ্যের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সবসময় কড়া নজরদারিতে থাকে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত