হোম > সারা দেশ > ঢাকা

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারা দুইজনই উপজেলা সদরের সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ঢাকা খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি(১৫) অনুজ (১৬) নামে দুজন নিহত হয়েছে। তারা দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে রাফছান রাফি ও শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী অনুজও চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা মারা যায়। মুকসুদপুর থানার ওসি আব্দুল আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি