হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, আটকে আছে যানবাহন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নির্বাচনের ছুটি শেষে মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বাড়ার প্রভাবে তীব্র এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, সকালে অফিসগামী যানবাহনের চাপের সঙ্গে ভারী যানবাহনের ধীরগতি যুক্ত হওয়ায় কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে দ্বিগুণ সময় লাগছে বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা।

ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, সকালে জরুরি কাজে বের হয়েছিলাম। কাঁচপুর পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরেও অফিসে পৌঁছাতে পারিনি।”

শাহিন আলম বলেন, “বাসের ভেতরে দীর্ঘ সময় বসে থাকতে খুব ভোগান্তি হয়েছে। গাড়ি যেন নড়ছেই না। এত যানজটে শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে।

ট্রাকচালক আব্দুল কুদ্দুস বলেন, মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি জায়গা এতটাই ভাঙা যে দ্রুত চালানো সম্ভব না। ধীরগতিতে চলতে গিয়ে পেছনে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে। এছাড়া মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশে অতিমাত্রায় ভাঙা থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলাচর করছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের একাধিক টিম কাজ করছে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের