হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি ঘোড়া জবাই করে গোশত বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার বেড়াইদেরচালা ২নং সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি ডালিম মিয়া (৪২)। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি ঘোড়ার জবাইকৃত গোশত, মাথা ও অন্যান্য বর্জ্য উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল প্রধান জানান, দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে করে পাঁচটি ঘোড়ার গোশত ঢাকায় পাঠানো হয় বলে তারা জানতে পারেন। পরে সন্দেহের ভিত্তিতে নজরদারি চালিয়ে মাথা ও বিভিন্ন অংশ বস্তায় ভরে সরানোর সময় ডালিম মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

অভিযুক্ত ডালিম মিয়া দাবি করেন, তার এক আত্মীয় বরিশালে গোশতের ব্যবসা করেন। তিনি জামালপুর থেকে পাঁচটি ঘোড়া কিনে এনে জবাই করেন এবং দুপুরে গোশত ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, ডালিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম বলেন, তার ছোট বোনের স্বামী ঢাকায় ব্যবসা করেন এবং তিনিই ঘোড়াগুলো এনে জবাই করেন। পরে বর্জ্য ফেলার সময় স্থানীয়রা তাদের আটক করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর