হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ওবায়দুল্লাহর বাড়িতে শোকের মাতম

ঢাকায় লাশের খণ্ডিত অংশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী

রাজধানী ঢাকার তিন জায়গা থেকে নরসিংদীর ওবায়দুল্লাহর লাশের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এ খবরে তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে চলছে শোকের মাতম। নিহত ওবায়দুল্লাহ (৩০) নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন তাতারকান্দি গ্ৰামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুল হামিদ মিয়া। পরিবারের বড় ছেলে ওবায়দুল্লাহর ডাক নাম বাদল। তারা দুই ভাই, দুই বোন।

নিহতের ছোটবোন মিলি আক্তার জানান, পরিবারের বড় সন্তান ওবায়দুল্লাহ। তিনি নরসিংদীর শিবপুরে গ্রামের বাড়ি তাতারকান্দি থেকে এইচএসসি এবং হাফিজিয়ায় পড়াশোনা শেষ করেন। পরে সংসারের অভাব অনটন দূর করতে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন। ব্যর্থ হয়ে দুবছর আগে ঢাকার তিনশ ফিটের কাছে একটি হোটেলে চাকরি নেন। তিনি হোটেলের কয়েকজন বন্ধুর সঙ্গে একই মেসে থাকতেন। কিছুদিন যাওয়ার পর ওবায়দুল্লাহ তার পেশা পরিবর্তন করে একজন চিকিৎসকের মার্কেটিং কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। পেশা পরিবর্তন করলেও থাকতেন মতিঝিলের একই মেসে।

তিনি আরো জানান, গত শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকার নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর থেকে পরিচয়হীন কাটা দুটি হাত, দুটি পা এবং মাথা পুলিশ উদ্ধার করে আঙুলের ছাপ পরীক্ষা শেষে নরসিংদীর ওবায়দুল্লাহর পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় শাহিন নামে তার এক রুমমেটকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে লাশের অন্যান্য অংশ উদ্ধার করে এবং তিনি হত্যার দায় শিকার করেন।

পরিবারের সদস্যরা আরো জানান, ১১ ফেব্রুয়ারি শেষবারের মতো বাড়িতে এসেছিলেন ওবায়দুল্লাহ। পরদিন ভোট দিয়ে ঢাকায় চলে যান। ঢাকায় যাওয়ার আগে তার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৭ রমজানে দোয়া মাহফিল আয়োজন করবেন বলে জানিয়েছিলেন। এছাড়া মারা যাওয়ার দিন রাত ১০টায় ভাইয়ের সঙ্গে শেষ কথা হয় ছোট বোন মিলি আক্তারের।

পরিবারের ধারণা, একই মেসে থাকা অন্যরা রাতে তাকে খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে অচেতন করে তারপর পরিকল্পিতভাবে হত্যা নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত করার পর দুটি হাত, দুটি পা, মাথা ও লাশের অংশ আলাদা আলাদাভাবে কেটে টুকরা করা হয়।

ওয়াদুল্লাহর মৃত্যুতে মা রানী বেগম, বোন মিলি কান্নায় বারবার মূর্ছা যান। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা সমবেদনা জানাতে হাজির হচ্ছেন ওবাদুল্লাহর বাড়িতে। পরিবার, স্বজন, প্রতিবেশী ও বন্ধু মহল এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, দিশাহারা কৃষক

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা-হুমকির অভিযোগে জিডি

উড়াল সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান

যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকায় নরসিংদীর যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার, গ্রামে চলছে শোক

আমার দেশ সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল, ধামরাইয়ে শোকের ছায়া

নবনির্বাচিত জামায়াত এমপির সঙ্গে বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে আলোচিত তরুণী হত্যার ৭ আসামি ৮ দিনের রিমান্ডে

জানাজা শেষে আমার দেশ এমডির মায়ের দাফন সম্পন্ন