হোম > সারা দেশ > ঢাকা

দেশে গণতন্ত্র ছিল না ১৭ বছর, ধ্বংস করা হয়েছে অর্থনীতি: আযম খান

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

দেশে গণতন্ত্র ছিল না ‎১৭ বছর, লুটেপুটে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে এবং দেশ অত্যন্ত নাজুক অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

রোববার সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াই পাড়া বাজারে কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ড. ইউনুসের অন্তবর্তী সরকার ১৫ মাসে ব্যাংক ব্যবস্থার উন্নয়নের যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু এখনো কূলকিনারা করতে পারেন নাই। গত ফ্যাসিস্ট সরকারের কোনো শিল্পনীতি না থাকবার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে এবং দেশে নতুন শিল্প কারখানা গড়ে উঠছে না, ফলে দেশে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় দরকার একটি গণতান্ত্রিক সরকার।

‎আলিয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি রুকন সিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ‎উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম, যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, মোহাম্মদ সবুর রেজা, আসাদুজ্জামান বাবুল, বিল্লাল হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর