হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) গভীর রাতে রাজৈর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ, এসআই এনায়েত করিম ও এসআই ফরিদুজ্জামান সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার মাচারং গ্রামের বালুর মাঠে অভিযান চালান। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, শাবল, দড়ি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

আটকরা হলেন মাদারীপুরের কুলপদ্দি গ্রামের ফজলুল হক তাহেনীর ছেলে অপু তাহেনী (২০), রাজৈরের ঘোষাল কান্দি গ্রামের আ. রশিদ খানের ছেলে পলাশ খান (২৪) ও যশোর কোতোয়ালি ঘোপজেল রোডের মনু বেপারীর ছেলে জুম্মান বেপারী (৩৪)। তিনি বর্তমানে রাজৈরের পশ্চিম সরমঙ্গলের রাশেদ হাওলাদারের মেয়ে জামাই।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী