হোম > সারা দেশ > ঢাকা

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

জ্বালানি খাতে অনিয়ম ঠেকাতে মাদারীপুরের রাজৈর উপজেলায় পরিচালিত হয়েছে রাতভর মোবাইল কোর্ট অভিযান। রোববার ৫ এপ্রিল রাত ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে এই তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে সানেরপাড় এলাকায় অবস্থিত এসআর ফিলিং স্টেশনে পেট্রোলের মজুত ও রেজিস্টারের তথ্যের মধ্যে গরমিল ধরা পড়ে। স্কেলে মজুত পরিমাপ করে ৭ হাজার ২০০ লিটার পাওয়া গেলেও রেজিস্টারে প্রায় ৩ হাজার লিটার কম দেখানো হয়। এ অনিয়মের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও একই পাম্পে অনিয়মের অভিযোগে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। তবু পুনরায় একই ধরনের অসংগতি পাওয়ায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

এদিকে টেকেরহাট এলাকার হাজী হাসমত ফিলিং স্টেশনেও তদারকি চালানো হয়। তবে সেখানে কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির। তিনি জানান, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে গভীর রাতে ডাকাতি, নারীকে গলা টিপে হত্যা

সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

অচল হয়ে পড়ছে যানবাহন সেচ, শিল্পকারখানা

২২ বছর পর ছাত্রদলের কমিটির সভাপতিই বিবাহিত, বঞ্চিতদের সড়ক অবরোধ

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা

সদরপুরে জ্বালানি তেল সংগ্রহে লাইনে নারীরাও

পরিবেশ বিধ্বংসী অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

জেলা পরিষদের উদ্যোগে ফতুল্লায় খাল খনন শুরু