হোম > সারা দেশ > ঢাকা

অপকর্ম ঢাকতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে আ. লীগ: ইশরাক

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল। বিভিন্ন অপকর্ম আড়াল করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা।

বুধবার (৬ মে) দুপুর ২টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, গুম, খুন, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক—এমন কোনো অপরাধ নেই যা আওয়ামী লীগ সরকার করেনি। ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকারও কেড়ে নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় এবং মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন বিএনপি-ই করেছে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতি তার আন্তরিকতা সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সময় অপ্রাপ্তবয়স্ক ও অ-মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা, বীর নিবাস নির্মাণে অনিয়ম এবং মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করার অভিযোগও তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু।

তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই দেশ অর্জিত হয়েছে এবং ১৯৭১ সালের যুদ্ধ ছিল দেশকে শত্রুমুক্ত করার আন্দোলন, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারমুক্ত করার আন্দোলন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫