হোম > সারা দেশ > ঢাকা

এলাকায় বিক্রি করতেন আতর টু‌পি নিখোঁজের পর জানান দুবাই আছেন

পাকিস্তানে নিহত বাংলাদেশি যুবক

মাদারীপুর প্রতিনিধি

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। তার নাম ফয়সাল হোসেন মোড়ল।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়‌টি ছ‌ড়ি‌য়ে পড়‌লে নিহ‌ত যুবকের প‌রিচয় নি‌শ্চিত ক‌রে তার প‌রিবার।

নিহত বাংলাদেশি তরুণের বাড়ি মাদারীপুর সদর উপ‌জেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। তিনি ওই গ্রামের আউয়াল মোড়লের ছেলে।

গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে ছিলেন ফয়সাল হোসেনও। দর্শখেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ফয়সাল পরিবারের কাছে বায়না ধরেন দুবাই যাওয়ার। পরিবার অর্থের জোগান দিতে না পারায় হঠাৎ নিখোঁজ হন। এর প্রায় ছয় মাস পর বড় ভাই আরমান মোড়লকে ফয়সাল কল করে জানায়, কোনোভাবে টাকা সংগ্রহ করে সে দুবাই চলে গেছে। সেখানে ভালো আছে। তবে কিছু জানতে চাইলে জবাব দিত না সে।

ফয়সালের ছবি দেখে খবর নিশ্চিত করেন তার চাচা আব্দুল হালিম মোড়ল। তবে ফয়সালের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ফয়সালের পরিবার সূত্রে জানা যায়, তার বয়স আনুমানিক ২১ থেকে ২২ বছর। পরিবারের সহযোগিতায় দুবাই যেতে চেয়েছিল। পরিবার রাজি হয়নি। ২০২৪ সালের মার্চে দেশ ছেড়েছে সে। দেশে থাকতে ধর্মীয় রীতিনীতি মেনে চলা ফয়সাল হাটবাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে তাসবিহ, টুপি, আতরসহ বিভিন্ন ধর্মীয় সরঞ্জাম বিক্রি করত।

গত ঈদুল আজহার সময় মাদারীপুরের গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা খোঁজখবর নিতে তাদের বাড়ি যান। তখন পরিবার জানতে পারে, ফয়সাল আফগানিস্তান আছে। সোমবার সকালে ফয়সালের পরিবার পাকিস্তানে তার মৃত্যুর খবর জানতে পারে।

ফয়সালের চাচা হালিম মোড়ল বলেন, ভাতিজার বিষয়ে জানতে পারি গত ঈদুল আজহার সময়। গোয়েন্দা পুলিশ জানায়, সে আফগানিস্তান আছে। ২০২৪ সালের মার্চে দেশ ছাড়ার প্রায় ৬ মাস পরে বড় ভাই আরমান মোড়লের কাছে মোবাইল ফোনে কল করে জানায়, দুবাই আছে এবং ভালো আছে। তবে বিস্তারিত জানতে চাইলে জবাব দিত না সে।

পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত বাংলাদেশির কাছ থেকে পরিচয়পত্র, টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে।

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার