হোম > সারা দেশ > ঢাকা

সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় শারপিন মোল্লা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে। নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যার পর শারপিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের প্রাইমারি স্কুলসংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন।

পথে অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। স্থানীয়দের সহায়তায় শারপিন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও যাচ্ছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি