হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবরুকপুর এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ হামলার সময় সন্ত্রাসীরা বাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলদ গাছ কেটে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী প্রবাসী হলেন মো. জহিরুল ইসলাম লিটন। এ ঘটনায় তার স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী জহিরুল ইসলাম বাড়ি নির্মাণের পর থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। অভিযুক্তরা হলেন— কানাই নগর গ্রামের আ. মোতালেবের ছেলে মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন ও হাসানসহ আরও ১০-১২ জন।

একপর্যায়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে জহিরুল ইসলাম হাসমত উল্লাহ ও আউয়ালকে ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন। এরপরও তারা বারবার চাঁদা দাবি করতে থাকে। সর্বশেষ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে প্রবাসীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে লাগানো সব ফলদ গাছ কেটে ফেলে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর