হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট

আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী

ছবি: আমার দেশ

রাজবাড়ী জেলা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যাংকটির তিনটি ভবন নির্মাণ ও আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে সমবায় অধিদপ্তরের তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

জানা যায়, বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার যুগ্ম নিবন্ধকের আদেশে (আদেশ নং-৯৮২, তারিখ : ৩১-০৭-২০২৩) মানিকগঞ্জের তৎকালীন জেলা সমবায় অফিসার সুমন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। দুই মাস তদন্ত শেষে ২০১৩ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ব্যাপক অনিয়ম-দুর্নীতির তথ্য সংবলিত প্রতিবেদনটি রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী ২০০৬ সালে অ্যাডভোকেট এমএ খালেক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অনিয়ম শুরু হয়। উপ-আইন সংশোধন না করেই বিধিবহির্ভূতভাবে কার্যক্রম চালানো হয়। মেয়াদ শেষে নির্বাচন আটকাতে পরিকল্পিতভাবে আদালতে মামলা করানো হয়। ২০২০ সালের ২৯ আগস্ট সভাপতি এমএ খালেকের মৃত্যুর পর সহসভাপতি আব্দুল ওয়াহাব পদত্যাগ না করেই অবৈধভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন, যা সম্পূর্ণ সাংগঠনিক বিধি লঙ্ঘন। শহরের সজ্জনকান্দা ও বিনোদপুর মৌজায় ব্যাংকটির শতকোটি টাকা মূল্যের ৪৪ শতাংশ জমি রয়েছে। টেন্ডার বা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধান ছাড়াই সেখানে তিনটি ভবন নির্মাণ করা হয়েছে। সজ্জনকান্দার চারতলা ‘সমবায় টাওয়ার-১’ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ২১ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হলেও কমিটি কোনো ভাউচার দেখাতে পারেনি। খলিফা পট্টিতে ১০ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা ‘সমবায় টাওয়ার-৩’-এর কোনো তথ্যই দেয়নি কমিটি; কাগজে-কলমে এর ব্যয় দেখানো হয়েছে মাত্র ৯৩ হাজার টাকা! এছাড়া বড়বাজারের অসম্পূর্ণ পাঁচতলা ‘সমবায় টাওয়ার-২’ (মদিনা মার্কেট) নির্মাণে ৯ কোটি ৭৫ লাখ ৩৬৮ টাকার কোনো ভাউচার পাওয়া যায়নি। এসব ভবন নির্মাণে কোনোটিরই পৌরসভার অনুমোদন নেই।

তদন্ত কমিটি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মোট ছয় কোটি ৬৫ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করেছে। এর মধ্যে প্রয়াত সভাপতি এমএ খালেকের দায় ৮৩ লাখ ৮৪ হাজার ২৮৩ টাকা। এছাড়া বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাব, সদস্য মোয়াজ্জেম হোসেন, নব কুমার দত্ত, মৃদুল কান্তি সাহা, হেলাল উদ্দিন সরদার এবং প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার—প্রত্যেকের দায় ৯৬ লাখ ৯৬ হাজার ৬০৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তিনটি ভবনের দুই শতাধিক দোকানের ভাড়া আদায়, স্টাফদের বেতন-ভাতা ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। সাধারণ সভার অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানকে মাসে ৩৫ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ দাবি করে বলেন, ‘আমরা সবকিছুর জবাব দিয়েছি। উপযাচক হয়ে তো আর তদন্ত রিপোর্ট চাইতে পারি না।’

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের মিছিল ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৪

গোপালগঞ্জে সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

পদ্মার ৯ কেজির আইড় বিক্রি হলো সাড়ে ২২ হাজার টাকায়

জুয়াখেলার টাকা না পেয়ে বাবাকে পিটাল ছেলে

ফতুল্লায় ঝুটবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর আ.লীগের সাধারণ সম্পাদক

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক