হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সানোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দি ইউনিয়নের বিশনন্দি মধ্যপাড়া এলাকায় স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিক ভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ভাই বাবুল অভিযোগ করেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বোনের সঙ্গে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ছিল। লাশ উদ্ধারের সময় সেগুলোর কিছুই পাওয়া যায়নি।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ারা বেগম বিশনন্দি মধ্যপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী। বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি সন্তানদের ঘুমিয়ে যেতে বলে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, ওই রাতে বান্ধবী সুইটির বাড়িতে অবস্থান করবেন। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ৪ টার দিকে স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর