হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল

বৃষ্টিকে উপেক্ষা করে ফুলেল শুভেচ্ছা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে মাদারীপুরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা অপেক্ষা করেন প্রিয় নেতাকে একনজর দেখার এবং শুভেচ্ছা জানানোর জন্য।

আকাশজুড়ে কালো মেঘ আর থেমে থেমে বৃষ্টি—কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো অঝোর ধারায়। কিন্তু বৈরী আবহাওয়া নেতাকর্মীদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের পাশে অবস্থান করে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকেন।

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে জেলায় প্রবেশ করলে মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকা অতিক্রমের সময় লাল-সবুজের পতাকাবাহী গাড়িবহরে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। তার সেই অভিবাদনে উচ্ছ্বাসে ফেটে পড়েন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ।

ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান, করতালি ও ফুলেল অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শুধু শিবচরেই নয়, জেলার বিভিন্ন স্থানেও ছিল একই চিত্র। রাজৈর উপজেলার টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুরো জেলায় ছিল উৎসবের আবহ।

মোস্তফাপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। অপরদিকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের উপস্থিতিতে মাদারীপুরের মহাসড়কজুড়ে সৃষ্টি হয় এক বর্ণিল ও উৎসবমুখর পরিবেশ।

এমএইচ

চোরের আস্তানায় ডিবির হানা, ৫ মোটরসাইকেলসহ মাদক জব্দ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কালকিনি যুবদলের শুভেচ্ছা মিছিল

৩০ মামলার পলাতক আসামি ইয়াবা ও চাপাতিসহ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে শিবচরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরকালে ভাঙ্গায় পথসংবর্ধনা প্রদান

অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে নারীর মৃত্যু

মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ তৈরি করতে চাই: ড. মঈন খান

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি

নাশকতা মামলায় শিবচরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ