হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে গোডাউনে মিলল ২ হাজার লিটার সয়াবিন তেল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার লিটার খোলা সয়াবিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপাজেলার তারাব ইউনিয়নের কাজীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব ও বিজিবি জানিয়েছে, কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামে দুই ব্যক্তির গুদামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুতকৃত মোট ৯টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়।

স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত, বোতলজাতকরণ এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক স্টিকার লাগিয়ে বাজারজাতকরণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক জানান, তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক

মধুপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

আরিচাঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও বাড়িতে আগুন

ধনবাড়ীতে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত