হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ডুবে নিখোঁজ এমআইএসটির শিক্ষার্থী, আইএসপিআরের বক্তব্য

স্টাফ রিপোর্টার

নিখোঁজ এমআইএসটির শিক্ষার্থী নাঈম। ছবি: আমার দেশ।

পদ্মা নদীতে ডুবে যাওয়া এমআইএসটির শিক্ষার্থী নাঈমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ঘটনাস্থলে ২৪ জন ডুবুরির সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে দুঃখজনকভাবে এখনও পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) ভ্রমণের উদ্দেশ্যে মাওয়া ঘাট এলাকায় যায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ এ অধ্যয়নরত ১৮ জন শিক্ষার্থী একটি দল ।

মাওয়া ঘাটে পৌঁছানোর পর বিকেল ৩টার দিকে পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হয় শিক্ষার্থীরা। নৌকাটি যখন একটি চরের কাছাকাছি ৪ নম্বর পিলারের কাছে পৌঁছায়, তখন চর থেকে আনুমানিক ৫০ মিটার দূরে তিনজন শিক্ষার্থী সাঁতার কেটে চরে যাওয়ার উদ্দেশ্যে নৌকা থেকে নদীতে লাফ দেয়।

তবে সাঁতার কাটতে শুরু করার কিছুক্ষণ পরই তিনজন শিক্ষার্থীই সাঁতার কাটতে অসুবিধায় পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এ সময় নৌকায় থাকা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সাঁতার জানা দুইজন পানিতে নেমে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে তৃতীয় শিক্ষার্থী আবু নাঈমকে উদ্ধার করার আগেই তিনি পানিতে ডুবে যান।

রাতের আঁধারে ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা নিয়ে গেল চোর

রাতের আঁধারে গোয়ালঘর ফাঁকা করল চোরচক্র, সর্বস্বান্ত কৃষক

কাপাসিয়ায় ভাতিজার শাবলের আঘাতে কৃষকদল নেতা নিহত

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফতুল্লা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভায় ভুয়া প্রার্থী আটক

৩ ফেব্রুয়ারি কটিয়াদী যাচ্ছেন জামায়াত আমির

অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন জামায়াত প্রার্থী ‎

দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র ফরিদপুর

ফরিদপুর-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা