হোম > সারা দেশ > ঢাকা

মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে খুন

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত যুবক রামেল উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে।

মঙ্গলবার রাতে চিকিৎসকাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় এলাকায় মাদকসেবিদের বিচারের দাবীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকার বাসী সূত্রে জানা যায়, জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম (২০) ও কয়েকজন মিলে প্রকাশ্যে দিবালোকে গাঁজা সেবন ও মেয়েদের উতক্ত্য করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় কিছুদিন আগে রামেলকে খুন করার হুমকি দেয় তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে পূর্ব থেকে ওত পেতে থেকে নাঈম তার দলবল নিয়ে রামেলকে উপযুপরী ছুরিকাঘাত করে। পরে রামেলের চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে