হোম > সারা দেশ > ঢাকা

নিকলীতে কাজ শেষের আগেই নদী প্রতিরক্ষা বাঁধে ধস

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কাজ শেষে না হতেই নদী প্রতিরক্ষা বাঁধে ব্যাপক ধস দেখা দিয়েছে। নদীর পাড়ের সড়কটি বিলিন হয়ে গেছে নদী গর্ভে।

উপজেলার সিংপুর ইউনিয়নে ধনু নদীর তীরে প্রতিরক্ষা বাঁধের একটি পয়েন্ট ব্লক ও জিও ব্যাগ ধসে ৭০ থেকে ৮০ ফুট জায়গা নদীতে বিলিন হয়ে গেছে। হুমকিতে রয়েছে সিংপুর বাজার।

ভাঙন এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দেখা যায়, সিংপুর এলাকার নদী তীর রক্ষা বাঁধের ব্লক ক্রমান্বয়ে দেবে যাচ্ছে। নদী তীরে যে জিও ব্যাগ স্থাপন করা হয়েছিল নিচের মাটি সরে গিয়ে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধনু নদীর তীর সংরক্ষণ এবং ওয়েভ প্রটেকশন নির্মাণে ১ হাজার ২০০ মিটার এলাকায় কাজের জন্য প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় দুই দফায় মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

সিংপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. নবী মিয়া (৬৫) বলেন, ধনু নদীর ভাঙনের আতঙ্কে রাতে ঘুম আসে না, তিনি অভিযোগ করে বলেন, নদীর তীর রক্ষায় নিম্নমানের কাজ হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন আমার দেশ কে বলেন, সিংপুর নদীর তীর প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে। নদীতে ধসে যাওয়া স্থান পরিদর্শন করে এসেছেন আমাদের টিম। ধসে যাওয়া স্থানে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সবটুকু করা হবে বলে তিনি জানিয়েছেন।

এমই

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল