হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইসলামিক-সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের শ্রীনগরে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামিক অনুষ্ঠানকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামের বটতলা খেলার মাঠে একই দিনে পৃথক দুটি অনুষ্ঠান করার ঘোষণাকে ঘিরে এ অবস্থা সৃষ্টি হয়েছে। একদিকে তাফসিরুল কোরআন মাহফিল, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান—উভয় আয়োজকই শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে একই স্থান ব্যবহার করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সর্বদলীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে ওই মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ। বক্তা হিসেবে থাকবেন আল্লামা খলিল আহমদ কোরাইশী, আল্লামা ওবায়দুল্লাহ হামজা, আল্লামা জুনায়েদ আল হাবিবসহ অনেকে।

অন্যদিকে, দক্ষিণ পাইকসা গ্রামবাসীর উদ্যোগে একই স্থানে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পোস্টারে দেখা যায়, বিকালে গান পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, খুরশীদ আলম, হাবিব ওয়াহিদ, কেয়া বাঙালি, রুপা, পুতুলসহ অন্যান্য শিল্পী।

তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের বিষয়টি নিশ্চিত করে মধুপুরের পীরের ছেলে মাওলানা ওবায়দুল্লাহ কাসেমি বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী কাল মাহফিল হবে এবং আমার বাবা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের কথা দিয়েছেন।”

অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী মামুন আহমেদ মৃধা জানান, “আমরা ১০ এপ্রিল পুলিশের বিশেষ শাখা থেকে অনুমতি নিয়েছি। হঠাৎ করে সেখানে ওয়াজ মাহফিলের ঘোষণা এলো, আয়োজকদের কারও নাম-পরিচয় জানা যাচ্ছে না।”

এদিকে বৃহস্পতিবার বিকেলে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সর্বদলীয় ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার আয়োজনে ইসরায়েলবিরোধী প্রতিবাদ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ।

এই সমাবেশ থেকে শুক্রবারের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এ সময় বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মুফতি ইউনুস আলী কাশেমী, মুফতি আশরাফ আলী কাশেমী, মুফতি শাহাদাৎ হোসাইন লস্করপুরী, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি জাকির হাসাইন, মাওলানা ফয়জুল্লাহ উসমানী, মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আল-আমিন ও মাকসুদ হাসান প্রমুখ।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, “কে বা কারা কী উদ্দেশ্যে পোস্টারিং করেছে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে তাদের কোনো তৎপরতাও নেই।”

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাভারে এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে মামলা, ১২ জন গ্রেপ্তার

বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা