হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীয় এলাকায় নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন ঢাকা-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলমীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। কদমতলীয় থানা জামায়াতের উদ্যোগে বুধবার রাতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন এমপি বলেন, জামায়াতে ইসলামীর এমপিরা সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবে। নির্বাচিত হওয়ার আগেই জামায়াত আমির ঘোষণা দিয়েছেন- আমরা শাসক নয় সেবক হতে চাই।

তিনি বলেন, এই ইফতার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগার থেকে নয় জামায়াতে ইসলামীর দলীয় অর্থায়নে উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সমাজ সেবার অংশ হিসেবে ব্যাপকভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামী সামাজিক কার্যক্রম পরিচালনা করে। কারণ জামায়াতে ইসলামী বিশ্বাস করে মানুষ হিসেবে সমাজে আমরা সবাই সমান।

জয়নুল আবেদীন এ সময় বলেন, জনগণ জামায়াত আমিরের ঘোষণায় আস্থা ও বিশ্বাস রেখে স্বতঃস্ফূর্তভাবে ১১ দলীয় জোটকে ভোট দিয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে জনগণের ভোট কারচুপি করে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে কারচুপির বহু প্রমাণ ইতোমধ্যে জাতির সামনে উম্মোচন হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা-৪ হচ্ছে বঞ্চিত-অবহেলিত এলাকা। এই এলাকাকে নিরাপদ ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। ঢাকা-৪ সংসদীয় এলাকায় কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, মাদক কারবারি, দুর্নীতি চলবে না।

জামায়াতে ইসলামী কদমতলী পশ্চিম থানা আমির মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী পূর্ব থানা আমির মো. আব্দুর রহিম জীবন, কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিন। আরো বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শুরা সদস্য মাওলানা নেছার উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে আবুল হাশেম, আব্দুল হান্নান পাটোয়ার,কাজী মনিরুল ইসলাম, মাওলানা হাসান উল্লাহ, মাসুদ রানা ও মো. মনিরুজ্জামান, কাউন্সিলর পদপ্রার্থী কাজী মাইনুদ্দিন প্রমুখ। সভা শেষে ২২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সোনারগাঁয়ে ৫ জনকে ছুরিকাঘাতে জখম

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয় দেব না: জালাল এমপি

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ১০

আড়াইহাজারে দুর্বৃত্তের হামলায় ৬ পুলিশ আহত, আটক ৫

ভাঙ্গায় কীটনাশক পান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাকুন্দিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকরি মেলা

ভাঙ্গায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল জেলা বার সমিতি নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী