হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে একরাতে তিন বাসে আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের ভোগড়া পাইপাস এলাকায় ভোর রাতে দাঁড়িয়ে থাকা ভিআইপি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোর চারটার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় । খবর পেয়েছে মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে । এ সময় আগুনে পুড়ে যায় বাসটির ভিতরের বসার সিট ।

এদিকে গাজীপুরে চক্রবতি এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেলো রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশের জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

এছাড়াও গাজীপুরে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । ভোর ৪টা ৫০ মিনিটে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা । আগুন লাগা সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসে কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে ।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি