হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাত ১১টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন আলমের নেতৃত্বে পুলিশ ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার চন্নাপাড়া এলাকার মৃত রফিকের ছেলে মিন্টু মিয়া (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিন্টু মিয়ার দখলে থাকা ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীন আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় বিরোধপূর্ণ পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে কোটি টাকা বরাদ্দ

দেশের এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতের দাওয়াত পৌঁছাবে না