হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীর মাঠ বুঝে নিলেন সাদপন্থিরা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান বুঝে পেলেন দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা। রোববার দুপুরে ময়দানটি বুঝে নেন কান্ধলভী অনুসারীদের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী শাহ মো. মুহিবুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৫) নির্বাহী কর্মকর্তা ফিরোজ আলম মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান প্রমুখ।

সাদপন্থি মিডিয়া সমন্বয়ক আবু সায়েম বলেন, দুপুরে প্রশাসনের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। এরই মধ্যে কাজ শুরু করেছেন বিভিন্ন নজমের সাথীরা। ১৪ ফেব্রুয়ারি বাদ ফজর শুরু হবে নিজামুদ্দিন মারকাযের ৫৮তম বিশ্ব ইজতেমা। আর শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আ. লীগ নেতার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কালিহাতীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

টাকা চুরির অভিযোগ, ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু