হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

ছবি: আমার দেশ

সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির আটকের পরদিন তার পারিবারিক বাড়িতে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কথিত মাদক সম্রাট শামীম রেজার স্ত্রী সাথী আক্তারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় পাঁচ নারী আহত হয়েছেন।

শুক্রবারে এ ঘটনায় শনিবার শিরিন আক্তার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সোহরাব, সাথী আক্তার, নিলুফা ইয়াসমিন, জেমস গোমেজ ওরফে গুপ্ত কাজল, শাকিব, রাকিব, মনিরসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানি করে। এতে রুমী আক্তার ও মিনারা বেগমসহ পাঁচ নারী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের দাবি, যে মামলার অভিযোগে মাহাবুব সামিরকে আটক করা হয়েছে, সেই মামলার বাদী সাথী আক্তারের নেতৃত্বেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি