হোম > সারা দেশ > ঢাকা

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, শ্রীনগর (মুন্সিগঞ্জ)

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার খানবাড়ি এলাকায় (ঢাকা-খুলনা-কুষ্টিয়াগামী) লংমার্চ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আপনারা জানেন, সাত দফা দাবি আদায়ে ১১ দলের এটি তৃতীয় লংমার্চ। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল দাবি হচ্ছে—গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা কার্যকর ও বাস্তবায়ন করতে হবে। মূল দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সরকার যদি গণভোটের রায় ও জনগণের ভোটের প্রতি সম্মান দেখায়, তাহলে সরকার সম্মানিত হবে। আর যদি এই রায় অগ্রাহ্য করা হয়, তবে শুধু অসম্মানিতই হবে না, সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, আমরা আমাদের এই দাবি আদায় করেই ঘরে ফিরব।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আ স ম রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজিসহ বিভিন্ন উপজেলা থেকে আসা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর