হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসমত হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিক ওই এলাকায় সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন।

জানা যায়, যমুনা থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের ৫-৬ নং ব্রিজের মাঝামাঝি (চর ভাবলা) পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে কর্মরত শ্রমিকের ওপরে উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ১৮ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল