হোম > সারা দেশ > ঢাকা

নাগরপুর নজরুল সেনার কোমল সভাপতি সোহেল সম্পাদক

উপজেলা প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের নাগরপুর নজরুল সেনার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল সভাপতি এবং মো. আরিফুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক নিযুক্ত করে ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে সর্বসম্মতিতে, রবিউল আউয়াল লাভলু কে প্রধান উপদেষ্টা করে এ ছাড়াও ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী সদস্য, ১২ সদস্যের উপদেষ্টা মন্ডলী, ২১ সদস্য বিশিষ্ট সম্মানিত সদস্যসহ প্রায় অর্ধশতাধিক সাধারণ সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়।

নাগরপুর নজরুল সেনা (শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান) ১৯৭৭ সাল থেকে পড়াশোনার পাশাপাশি শিশু ও কিশোরদের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। অরাজনৈতিক এ সেবা প্রতিষ্ঠানটি স্থানীয় শিশু-কিশোরদের নৈতিকতা ও ক্রীড়ায় উৎকর্ষ সাধনে ভূমিকা রেখেছে।

বর্তমান অর্থ সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে অন্যায় ও মাদকের ভয়াবহ ছোবল থেকে আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন আঙ্গিকে নজরুল সেনার নবীন ও প্রবীণ সদস্যদের নিয়ে গঠিত হয় এ কমিটি। নাগরপুর নজরুল সেনার হারানো ঐতিহ্যকে পূর্ণরূপে ফিরিয়ে এনে ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে সফলতার অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রকাশ করেন উপস্থিত সকলে। নাগরপুর নজরুল সেনার নবীন ও প্রবীণদের মিটিংটি স্মৃতিচারণ ও আগামী কর্ম প্রত্যয়ের আলোচনাটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। কমিটি ঘোষণার পর রাতের খাবার খেয়ে সবাই স্মৃতিচারণে মেতে ওঠে এবং আগামী কর্মপরিকল্পনার স্থির করেন।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন