হোম > সারা দেশ > ঢাকা

আহত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন রিতা

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাওন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির সিএনজি গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানতে পেরে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, আফরোজা খানম রিতা আহত শিক্ষার্থীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি নুসরাতের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠান।

এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিনুজ্জামান মহসিন, যুবদলের আহ্বায়ক মো. আমির হামজা, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান সহ প্রতিনিধিদল।

আফরোজা খানম রিতার এই মানবিক উদ্যোগে নুসরাতের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় এলাকাবাসী এ ধরনের সহায়তা দেয়ায় প্রশংসা করেছেন।

গভীর রাতে অভিযান, অবৈধ বালু উত্তোলনের ড্রেজার-পাইপ ধ্বংস

মামলার দ্বন্দ্বে সেচের পানি বন্ধ, শুকিয়ে যাচ্ছে ধানক্ষেত

৭ মার্চের প্রথম প্রহরে শরীয়তপুরে মোমবাতি কর্মসূচি

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ