হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হাদিউল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন্দী নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

গ্রেপ্তার হাদিউল ইসলাম হোসেন্দী নামাপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে হোসেন্দী ইউপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি ওই ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বুধবার সকালে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর