হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় চান মিয়া মাদবর (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি ওই রোগী যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা পাননি বলে দাবি করেছেন তার স্বজনেরা।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. আল মমিন।

সোমবার মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিহত চান মিয়া মাদবর শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে মাথায় বাঁশ পড়ে গুরুতর আহত হন চাঁন মিয়া। পরে স্বজনেরা দ্রুত তাকে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে আধাঘণ্টা চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয় । পরে তার মাথায় সেলাই দেওয়া হয়। কোনো পর্যবেক্ষণ ছাড়াই তাকে পাশের একটি বেডে প্রায় দেড় ঘণ্টা ফেলে রাখা হয়।

পরিবারের দাবি, এ সময় তাকে যথাযথ ও জরুরি চিকিৎসা দেওয়া হয়নি। একপর্যায়ে বেলা আনুমানিক দুপুরটার দিকে হাসপাতালের ওই বেডেই তার মৃত্যু হয়।

এদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. আল মমিন। তার বক্তব্য, ‘রোগীকে হাসপাতালে আনার পর সাধ্যমতো ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।’

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর